- - -

তিনসুকিয়ায় ৩২ জন বাংলাদেশি আটক

Print News

তিনসুকিয়ায় ৩২ জন বাংলাদেশি আটক

 

আসামরাজ্যের তিনসুকিয়া জেলার পেংরি এলাকার ব্রক্ষজনে বুধবার (৩ ডিসেম্বর ) সকালে ৩২ জন সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করলেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁদের যাচাইয়ের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ওই দলটি লাহরিঘাট থেকে একটি ভ্যানে এসে ব্রক্ষজন এলাকায় পৌঁছায় এবং সেখান থেকে তাঁরা অরূণাচল প্রদেশের দিকে যাচ্ছিল। তাঁদের উদ্দেশ ছিল একটি ইটভাটার কাজ করতে যাওয়া। স্থানীয় বাসিন্দা জানিয়েছে, আমরা তাঁদের তদন্তের জন্য পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ তদন্ত শুরু করেছে এবং আটক ব্যক্তিদের নথিপত্র ও পরিচয় যাচাই করা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa