তিতাসে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত
কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নিয়েছে।তিতাসে জামায়াতের নির্বাচনী জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।
"চলো একসাথে গড়ি বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে গত শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৫ টায় উপজেলার গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য পদ-প্রার্থী মো. নাজিম উদ্দীন মোল্লা।
সভা পরিচালনা করেন,তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এনসিপির দক্ষিণ অঞ্চলীয় মূখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের মহানায়ক হাসনাত আবদুল্লাহ।
এসময় আরও বক্তব্য রাখেন, নোয়াখালী অঞ্চলের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা এ টি এম মাসুম, বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর জেলা শাখার আমির আবদুল মতিন, কুমিল্লা-২ আসনের এমপি পদপ্রার্থী নাজিমুদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কুমিল্লা উত্তর জেলা নায়বে আমির অধ্যাপক আলমগীর সরকার, দেবিদ্বার উপজেলার সংসদ সদস্য পদ-প্রার্থী সাইফুল ইসলাম, কুমিল্লা-১( দাউদকান্দি- মেঘনা) আসনের এমপি পদ-প্রার্থী মনিরুজ্জামান বাহালুল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক জিসান আহমেদ, অধ্যাপক লোকমান হাকিম, জামায়াতে ইসলামী উত্তর জেলার এসিট্যান্ট সেক্রেটারি হযরত মাওলানা আমিরুল ইসলাম, জামায়াতে ইসলামী উত্তর জেলার এসিট্যান্ট সেক্রেটারি আনোয়ার হোসেন, হোমনা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কাজী সাইদুল হক, হোমনা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইব্রাহিম খলিল, তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন সরকার, হোমনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, মুফতি হযরত আলী, তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ ছবির হোসেন, খেলাফত মজলিস হোমনা উপজেলা শাখার সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন, উত্তর জেলা জামায়াতে ইসলামীর
অর্থ সম্পাদক আব্দুর রহিম, তিতাস উপজেলা এনসিপির সভাপতি সাইদ আহমেদ সরকার, হোমনা উপজেলা এনসিপির সভাপতি রাজু আহমেদ সরকার , বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন, তিতাস উপজেলা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম খলিল, তিতাস উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি আশফাক অভিক, সাধারণ সম্পাদক আবু সাঈদ আসিফ ও হোমনা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নাজমুস সাদাত প্রমূখ।