তারেকের শপথ গ্রহণে মোদিকে আমন্ত্রণ বিএনপির
তারেক রহমানের শপথ গ্রহণের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি। এমনটাই জানা গিয়েছে, বাংলাদেশ সদ্য ক্ষমতায় আসা রাজনৈতিক দলটির সূত্রে। লাখ টাকার প্রশ্ন হল, সশরীরে ঢাকায় উপস্থিত হয়ে প্রয়াত খালেদা জিয়ার দলের আমন্ত্রণ রক্ষা করবেন মোদি ? ভারত বিরোধিতা, মৌলবাদের আগুন, পাকিস্তানের অঙ্গুলিহেলন পেরিয়ে অবশেষে গণতন্ত্রের সোজা পথে হাঁটবে বাংলাদেশ ? ফিরবে দিল্লি - ঢাকার অতীতের উষ্ণ বন্ধুত্ব ? নির্বাচনে নিরন্কুশ জয়ের পর কার্যত সেই ইঙ্গিতই দিল বাংলাদেশের শাসক দল বিএনপি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারী ) নির্বাচন জয়ের পর এক্স হ্যান্ডেলে বার্তা দেওয়ার পাশাপাশি হবু প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর পাল্টা ধন্যবাদ জানানোর পাশাপাশি বন্ধুত্বের হাত বাড়ায় তারেকের দল। শুক্রবার (১৩ ফেব্রুয়ারী ) সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তারেক রহমানকে পাঠানো অভিনন্দন বার্তা প্রসঙ্গে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন," আমরা ও আমাদের দলের পক্ষ থেকে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছি। আমরা বিশ্বাস করি, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। "