তারুণ্যের কমিটম্যান্টে ইম্পেরিয়াল সিটির লিডারশীপ ট্রেনিং ও নতুন মেম্বার হান্টিং প্রোগ্রাম অনুষ্টিত
তরুণ স্বেচ্ছাসেবকদের বিশেষত লিও সদস্যদের নেতৃত্বের বিকাশ ও ইয়্যুথ ডেভেলপম্যান্ট কার্যক্রমে আরো অধিকতর সম্পৃক্ততার লক্ষ্যে আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ইন্টারন্যাশনালের জেলা ৩১৫-বি৪ এর অন্যতম ক্লাব লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির উদ্যোগে কমিটম্যান্ট লিও লিডারশীপ ট্রেনিং এন্ড নিও মেম্বার হান্টিং প্রোগ্রাম ২০২৬ চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনস্থ হালিমা রোকেয়া হলে ১৩ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হয় ।
এই ইস্যু ভিত্তিক প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন লায়ন্স জেলার সাবেক ক্যাবিনেট সেক্রেটারি ও লায়ন্স জেলার রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন মোহাম্মদ ওসমান গনি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইয়াসির সিলমি, উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ও জনপ্রিয় ‘মিনা’ কার্টুনের অন্যতম প্রযোজক সাইদ মিলকী, সাবেক লিও জেলা সভাপতি লায়ন মো. আবুল খায়ের ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সেক্রেটারী ও সাবেক লিও জেলা সভাপতি লায়ন ওবায়দুর রহমান । অতিথি রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্যাংক এশিয়া লিমিটেড এর সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর লায়ন মোহাম্মদ রোসাঙ্গীর । আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর মাননীয় জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, পিএমজেএফ।
আয়োজনের শুরুতে কার্যক্রমের উদ্ধোধন করেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর সম্মানিত ১ম ভাইস জেলা গভর্নর ও সেকেন্ড সেঞ্চুরী এ্যাম্বাসেডর লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার কেবিন্যাট সেক্রেটারী লায়ন মোহাম্মদ বেলাল হোসাইন, প্রাক্তন ক্যাবিনেট ট্রেজারার ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির এডভাইজর লায়ন মোহাম্মদ ইলিয়াছ এমজেএফ, রিজিয়ন চেযারপার্সন লায়ন আসিফ উদ্দিন ভুইয়া, লিও ক্লাব চেয়ারপার্সন লায়ন শাহ মোহাম্মদ বেলাল, ইয়্যুথ একচেঞ্জ চেযারপার্সন লায়ন মোহাম্মদ লোকমান হোসাইন মজুমদার , লায়ন মশিউর রহমান মাহী, লিও জেলা সভাপতি লিও হোসেন মোহাম্মদ ইমরান নিক্সন, লিও জেলা সহ সভাপতি লিও রাফিদ মোহাম্মদ আহনাফ । এছাড়াও উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির পাস্ট প্রেসিডেন্ট লায়ন আরসেল আজিম মোহন । লিও ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটির সভাপতি লিও মিনহাজ মাহমুদের সভাপতিত্বে এবং সচিব লিও ফয়েজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেম্বারশীপ চেয়ারপার্সন ও আয়োজক কমিটির চেয়ারম্যান লিও এডভোকেট জয়নুল আবেদীন ।
আরও উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন সভাপতি লিও ওমর হায়দার, ক্লাব সহ-সভাপতি লিও ফাহমিদা ইয়াসমিন ইতু,লিও আল ফয়সাল, ট্রেজারার লিও নাজমুল হুদা সাকিব, জয়েন্ট ট্রেজারার লিও জুয়েল পাঠান , জয়েন্ট ট্রেমার লিও সজিব,, সিস্টার কো-অর্ডিনেটর লিও নুসরাত জাহান জেরিন, ,লিও সাহেদ, লিও আবিদ জয়েন্ট কালচারাল কো-অর্ডিনেটর লিও অংকিতা,কার্যকরী সদস্য লিও কাজল আকতার, লিও সুকন্যা ও লিও মহিনী পুস্পিতা সাহা সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রশিক্ষণের প্রথম সেশন ‘লিওইজম ও লায়নিজম’ পরিচালনা করেন সাবেক লিও জেলা সভাপতি লায়ন মো. আবুল খায়ের। তিনি বলেন, “লায়ন্স ক্লাব বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সেবা সংগঠন। নেতৃত্ব বিকাশের অন্যতম কার্যকর হাতিয়ার হিসেবে বিশ্বব্যাপী এই ক্লাব কাজ করে যাচ্ছে।”
দ্বিতীয় সেশন ‘মিডিয়া রিলেশন ও স্টোরিটেলিং’ পরিচালনা করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির গণযোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি ইয়াসির সিলমি। তিনি বলেন, “বর্তমান সময়ে গণমাধ্যমই সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার। জনসংযোগের ক্ষেত্রে মিডিয়া রিলেশন ও স্টোরিটেলিং অত্যন্ত কার্যকর মাধ্যম; গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক থাকলে কাজের পরিধি ও পরিচিতি দ্রুত বৃদ্ধি পায়।” ‘উদ্যোক্তা নাকি চাকরি’এ বিষয়ে আলোচনায় লায়ন ওসমান গনি তরুণদের উদ্যোক্তা হওয়ার প্রতি উৎসাহিত করে বলেন, “যারা চাকরির পেছনে ছুটছেন, তাদের চেয়ে যারা ব্যবসা বা উদ্যোগ গ্রহণের চিন্তা করছেন তারা সমাজে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন। উদ্যোক্তারা কর্মসংস্থান তৈরি করেন।” ‘যোগাযোগ দক্ষতা, মাইক্রোফোনের ব্যবহার ও পাবলিক স্পিকিং’ বিষয়ে উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ সাইদ মিলকী বলেন, “যোগাযোগ এমন এক শক্তিশালী মাধ্যম, যার মাধ্যমে বিশ্ব জয় করা সম্ভব। যেকোনো ক্ষেত্রেই সফলতার মূল চাবিকাঠি হলো কার্যকর যোগাযোগ এবং পাবলিক স্পিকিংয়ের প্রধান অস্ত্রও এটি। শ্রোতাদের মনোযোগ ধরে রেখে নিজের বক্তব্য বা উদ্দেশ্য সফলভাবে পৌঁছে দেওয়ার নামই প্রকৃত পাবলিক স্পিকিং।”
এছাড়া ‘লিডারশিপ দক্ষতা’ নিয়ে লায়ন ওবায়দুর রহমান বলেন, “কর্পোরেট বা বিজনেস লিডার এবং স্বেচ্ছাসেবী সংগঠনের লিডারের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। কর্পোরেট ক্ষেত্রে অনেক সময় কর্তৃত্বের মাধ্যমে কাজ আদায় করা হয়, কিন্তু সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকে অনুপ্রেরণা ও সুন্দর কথার মাধ্যমেই সদস্যদের দিয়ে কাজ করিয়ে নিতে হয়।” প্রশিক্ষণ শেষে লিও জেলা টিমকে স্বংবর্ধনা প্রদান করা হয় ।