তামিলনাড়ুতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহ
ভয়াবহ বাস দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হল ভারতের তামিলনাড়ুতে। ২টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে এই ১০ জনের। ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার (৩০ নভেম্বর ) সন্ধ্যায় শিবগঙ্গা জেলার কুম্মনগুড়ির রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি পিল্লাইয়ারপট্টি থেকে ৫ কিলোমিটার দূরে তিরুপত্তুর এলাকায়। প্রাথমিকভাবে স্থানীয়রাই আহতদের উদ্ধার করে। খানিক পরে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী। বাসগুলি এমনভাবে দুমড়ে মুচড়ে গিয়েছিল তাতে উদ্ধার কাজ প্রাথমিকভাবে বাধাপ্রাপ্ত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাস তিরুপুর থেকে কারাইকুডি যাচ্ছিল, অন্যটি কারাইকুডি থেকে ডিন্ডিগুল জেলার দিকে যাচ্ছিল। ২টি বাসই অত্যাধিক গতিতে ছিল। যার ফলে সংঘর্ষে এত জনের মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।