তরুণ সমাজ সেবক মোঃ আদনানুল ইসলাম চৌধুরী আপাদমস্তক একজন পরোপকারী
-মোঃ নাজিম উদ্দিন বেলাল
এই পৃথিবীতে অনেক মানুষ আছেন, যারা সব সময় সমাজের মানুষের জন্য কাজ করতে চায়। একটা সমাজে বাস করেন নানান শ্রেণির পেশার মানুষ। আবার এই মানুষের মধ্যেও আছে ধর্মের পার্থক্য, আছে বর্ণ বৈষম্য সেই সাথে আছে সামাজিক অবস্থান নিয়েও প্রতিযোগিতা। অর্থবিত্ত, সহায় সম্পত্তি যার সব থেকে বেশি সেই সমাজের মানুষের মধ্যে সব থেকে বেশি ক্ষমতাধর।
সমাজে এই ক্ষমতাধর মানুষদের দিকে তাকিয়ে থাকে একই সমাজের অর্থবিত্ত সহায় সম্পত্তির দিক থেকে পিছিয়ে পড়া অসহায় মানুষ।
কারণ তারা এতোটাই অসহায় যে, দুবেলা ঠিকমতো খেতে পারেনা। জটিল রোগে বিনা চিকিৎসায় দুঃখজনক মৃত্যুর দৃশ্য এখন স্বাভাবিক হয়ে গেছে।
মহান আল্লাহর দরবারে তাদের করুণ আর্তনাদ 'হে পরোয়ার দিগার, আমাদের এই অবস্থা থেকে আপনি আমাদের মুক্ত করুন, আমাদের সাহায্য করুন'। আল্লাহ দরবারে এমন মোনাজাত বিফলে যায় না।
যুগে যুগে এই অসহায় মানুষদের চোখের পানি মুচে মুখে সস্তির হাসি এনে দিতে জন্ম হয় অনেক দানবীরের।
যারা উদার হস্তে মানুষের পাশে দাঁড়ায়, অসহায়দের সহায়তা দান করেন, ক্ষুদার্তদের অন্ন দান করেন, রোগাক্রান্তদের সাহায্য করেন।
ঠিক এমন একজন মানুষ হচ্ছে মোঃ আদনানুল ইসলাম চৌধুরী। যিনি শিক্ষা-দীক্ষায় পিতা ও মাতার দিকে দিয়ে উচ্চ বংশমর্দার অধিকারী হয়েও সাধারন্যে মিশে থাকেন একজন সাধারণ মানুষ হয়ে। বিত্তশালী হিসেবে যাকে চেনেন তার এলাকার সব শ্রেণির মানুষ। কিন্তু দলমত নির্বিশেষে সবার কাছে সমান গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করেছেন সগৌরবে।
তাঁর জন্মই হয়েছে হয়তো কোন এক অসহায় পরিবারের আল্লাহর দরবারে প্রার্থনার কারণে।
নয়তো একজন মানুষ আপাদমস্তক কিভাবে মানুষের জন্য এতো কাজ করেন?
দরিদ্র শ্রেণির মানুষের যে সকল সঙ্কট আমাদের চোখে পড়ে তার মধ্যে, অর্থের অভাবে শিক্ষাহীনতা, সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত, কন্যাদায়গ্রস্ত পিতা সঠিক পাত্রস্ত করতে না পারা, ক্ষুদার জ্বালায় ছটফট করা, কাপড়ে কষ্ট, থাকার কষ্ট, আরো কত নিদারুণ নিষ্ঠুর কষ্টের আঘাতে অসহায় পরিবারে তা আল্লাহ ভাল জানেন।
তিনি এই মনুষগুলোর প্রতিটা কষ্টে পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন তা অবলীলায় স্বীকার করতে বাধ্য সবাই।
রাত-বিরেতে তার দরজায় সহায়তার জন্য গেলে কেউ খালি হাতে ফিরেছেন এই রকম উদাহরণ কোনদিন চোখে পড়েনি
দিন যত যায়, তার প্রতি অসহায় পরিবারে আশা আকাঙ্ক্ষা ততই বেড়ে যায়।
প্রতিটি মানুষেরই রয়েছে তার কর্মের সীমাবদ্ধতা, তাই তিনি তার প্রতি আশা আকাঙ্ক্ষার সেই মানুষগুলোর জন্য আরো বৃহৎ আকারে কিছু করার জন্য চেষ্টা করে চলেছেন প্রতিনিয়ত।
এই কথা অকপটে সবাই এক বাক্যে স্বীকার করবেন যে, দেশ ও দশের জন্য ভাল কিছু করার সব থেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে রাজনীতি।
হাজারো আবদার ভালবাসা ও পারিবারিক ঐতিহ্যকে ধারণ করে মানবতার বৃহত্তর সেবার মহান ব্রতে তিনি রাজনীতিতে নাম লিখেছেন। যা আমাদের তরুণ সমাজ ও দেশের জন্য একটা বিরাট মাইলফলক।
এমনিতে রাজনীতি নিয়ে সচেতন সমাজ অনেক নেতিবাচক মনোভাব পোষণ করেন। জনাব আদনান সাহেবদের মত ব্যক্তিত্বরা যদি এই রাজনীতিতে আসেন সেটাতে দেশের মানুষের মনে ইতিবাচক মনোভাব তৈরি হবে।
কারণ আমাদের দেশের প্রচলিত একটা ধারণা হচ্ছে রাজনীতি মানেই ভোগ করা, দু*র্নী*তি করা, জু*লু*ম করা, ক্ষমতার অ*প*ব্যবহার করা, নিজ মতাদর্শ বি*রো*ধী হলেই তাকে দমন করা। যেটাই আমরা দেখে আসছি।
মানুষের এই ধারণার বিপরীতে কাজ করার সুন্দর মনমানসিকতা তৈরী করতে পেরেছে জনাব আদনান সাহেব।
রাজনীতিতে যেখানে হরহামেশা ভো*গে*র প্রতিযোগিতা চলছে সেখানে তিনি মানুষের জন্য ত্যাগ করেছেন নিরবে৷ সুযোগ থাকা সত্ত্বেও ক্ষ*ম*তার অ*প*ব্য*বহার, দ*খ*ল*দারিত্ব, জু*লু*ম, কোন কিছুই তিনি করেননি। ফলশ্রুতিতে তিনি হয়ে উঠেন, তার প্রিয় এলাকা মাদারবাড়ীর মাটি ও মানুষের আস্থাভাজন।
কেনই বা আস্থাভাজন হবেনা? উনার দান- স*ঙ্ক*টা*পন্ন মানুষের বিপদে ছুটে যাওয়া, সাধ্যমতো অর্থ সহায়তা করার ক্ষেত্রে কে কোন দলের সেটা কখনো বিবেচনা করেছেন?
বিশেষ করে মাহে রমজান আসলেই পুরো রমজান জুড়েই তিনি রোজাদারদের উনার যে ভালবাসার উপহার পৌঁছায় সেখানেও কে কোন দলের সেটা কোনদিন বিবেচনা করেছে এই কথা বলার মত একটি মানুষও খুঁজে পাবে না। উদার হস্তে দান করতে গিয়েও কত বিরম্বর স্বীকার হয়েছে, তাও তিনি এক চিলতে হাসিতে মেনে নিয়েছেন।
আল্লাহ বলেন, 'যে সব লোক ঈমান এনেছে ও নেক আমল করেছে, তারা নিঃসন্দেহে অতীব উত্তম সৃষ্টি আর ভাল কাজের মধ্যে দানকে সবচেয়ে প্রয়োজনীয় নৈতিক উৎকর্ষ হিসাবে ধরা হয়েছে।'
তিনি আল্লাহ-রাসুল (দ.)-এর জীবনাদর্শ অনুকরণ করে চলার চেষ্টা করতেন। তাইতো তার প্রতিটি পদক্ষেপ ছিলো আল্লাহ-রাসুল (দ.) এর নির্দেশিত পদাঙ্ক অনুসরণ।
রাসূল (সা.) বলেন, 'যে ব্যক্তি বিধবা ও মিসকিনদের সমস্যা নিয়ে ছুটাছুটি করে সে যেন আল্লাহর রাহে জিহাদে লিপ্ত।'
এই মানুষটাকে যদি আমরা কোন শ্রেণির কাছে সীমাবদ্ধ করে দিই, তাতে উনার কিছু যায় আসবেনা, কিন্তু উনার দিকে তাকিয়ে থাকা মানুষগুলোই ক্ষতিগ্রস্ত হবে, নতুন প্রজন্ম তার উদার হস্তে মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা হারাবে। যে ছেলেটা স্বপ্ন দেখছে একদিন বড় হয়ে আদনান সাহেবদের মত সমাজ ও মানবতার সেবায় নিজেকে নিবেদন করবে সে ছেলেও তার স্বপ্ন দেখা বন্ধ করে দিবে।
শুধুমাত্র রাজনৈতিক মতানৈক্যের কারণে আদনান সাহেবদের মত মানুষদের যখন বিরুপ মন্তব্যের স্বীকার হতে হয়, তখন এই রাজনীতির আর কোন ভাল নীতিই থাকেনা। এটা যেই দলেরই হোক না কেন।
কারণ জনাব আদনান সাহেব দলমত নির্বিশেষে সবার হতে পেরেছেন। এই আদর্শ সবাই ধারণ করতে পারেনা।
লেখক:
তরুণ সংগঠক