ঢোলারহাটে ভিজিএফের চাল বিতরণ
ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
শনিবার (১৫ জুন ) সকালে ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চত্বরে ১৩২৫ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ট্যাগ অফিসার জগদীশ শর্মা, ইউপি সচিব হরিগোপাল সেন, হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর ইব্রাহিম আলী প্রমুখ।