ঢাকা - সিলেট মহাসড়কে মাধবপুর আন্দিউড়া নামক স্থানে বাসও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ নিহত ৪
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা - সিলেট মহাসড়কে আন্দিউড়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর সকালে ঢাকা - সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১জন নারী ও ৩ জন পুরুষ মরদেহ উদ্ধার করে নিয়ে যায় । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , ভোর সকালে ঢাকা - সিলেট মহাসড়কে আন্দিউড়া এলাকায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপ ভ্যানটি উল্টে মহাসড়কে নিচে পুকুরে কচুরিপানা খাদে পড়ে যায় । সকালে স্থানীয় লোকজন পিকআপ টি পুকুরে কচুরিপানা খাদে উল্টে পড়ে দেখতে পেয়ে মাধবপুর থানা পুলিশ , হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ফায়ার সার্ভিসের খবর দেয় । উভয় থানার একদল পুলিশ আসে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল গিয়ে পিকআপ ভ্যানের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় । মাধবপুর থানা এসআই ইউসুফ জানান , পিক-আপ ভ্যানের পাশে থাকা পুকুরে কচুরিপানা খাদে পড়ে আছে । এতে বাসাবাড়ির মালামাল ছিল । নিহতরা হলেন - পিক-আপ ভ্যানের চালক সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ইব্রাহিম মিয়া (৩৫), যাত্রী মধ্যে কিশোরগঞ্জ জেলার সজিব (১২) ও তার মাতা আসমা আক্তার (৪০) এবং অপর একজন পুরুষের পরিচয় পাওয়া যায় নি । পিক-আপ ভ্যানটি সুনামগঞ্জ থেকে কিশোরগঞ্জ উদ্দেশ্যে রওনা দিয়েছে । শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এএসআই আব্দুর রহিম জানান, রাতের অন্ধকারে এবং রাস্তা নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এখনো মামলা হয়নি ।