- - -

ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’

Print News

ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকার সুবিধাবঞ্চিত, দুস্থ পরিবারের মাঝে ‘ঈদ বাজার’ বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা। ১০ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন পলাশী, কাটাবন,আজিমপুর এলাকায় রাত আটটা থেকে রাত এগারটা পর্যন্ত ঈদের প্রয়োজনীয় বাজার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ বাজারের এই আয়োজনে প্রতিটি পরিবারকে দেওয়া হয় পোলাওয়ের চাল, সয়াবিন তেল, চিনি, গুঁড়া দুধ, আলু, এক প্যাকেট সেমাই এবং নুডুলস।

অপ্রত্যাশিত এই ঈদ বাজার পেয়ে সকলেই একই সাথে বিস্মিত এবং আনন্দিত। সবাই যেন অনুভব করতে পারে যে এক ঝাঁক তরুণ-তরুণী তাদের জন্যই উপহার নিয়ে আসছে, তাদের ঈদের দিনটা একটু হলেও চিন্তামুক্ত ও ভালো হবে।
রিক্সাওয়ালা লতিফ বলেন,”হুট করে এমন বাজারের ব্যবস্থা হবে তা কখনো ভাবিই নাই।ঈদের বাজার নিয়া এখন কোনোই চিন্তা নাই।”

ঈদ বাজারের এই আয়োজনে সার্বিক সহায়তা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার শ্রদ্ধেয় শিক্ষক উপদেষ্টামণ্ডলী – ড. মুমিত আল রশিদ, মো. নাজমুল হাসান, তাওহিদা জাহান শান্তা, ড. সন্তোষ কুমার দেব এবং ড. ফাতিমা আক্তার। এছাড়াও নানা পরামর্শ দিয়ে সহযোগীতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক মোছাঃ আনমুন জেসমিন।

নেতৃত্বে ছিলেন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি ইফাদ হাসান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক আহসান হাবীব আসিফ।

এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাইদুর রহমান শাহিদ, সাংগঠনিক সম্পাদক ইশিতা জাহান অর্না, সহ-সাংগঠনিক সম্পাদক এম আবরার আলভী, অর্থ সম্পাদক জেরিন সুবাহ রাইসা, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক কাওসার হোসেন, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক পারভেজ মিয়া, বইমেলা সম্পাদক তাসকিন ফায়েজিন তুহি, সদস্য সায়েফা আফরিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার অন্য বন্ধুরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa