ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফের মাতা জাহেরা বেগমের ইন্তেকালে বাংলাদেশ আওয়ামী লীগের শোক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফের মাতা জাহেরা বেগমের ইন্তেকালে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
উল্লেখ্য, জাহেরা বেগম গতকাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।