ঢাকাস্থ বাইত উল আসফিয়া মাইজভাণ্ডারী খানকাহ শরিফের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
গত ১৮ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার মহান ১০ই মাঘ হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.) ও ৬ই রজব খাজা মাইনুদ্দিন চিশতী (র.) বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ঢাকাস্থ বাইত উল আসফিয়া মাইজভাণ্ডারী খানকাহ শরিফে দুস্থ ও গরিব বয়স্ক ও বাচ্চাদের মাঝে শতাধিক শীত বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে ঢাকাস্থ মিরপুর খানকাহ শরিফ বিকেল ৩টা রাত ৮ টা পর্যন্ত জাতি ধর্ম বর্ণ ও দল মত নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত ছিল এবং বাদ মাগরিব আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।