ড্রিক্টিক পলিসি ফোরাম'র উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন
"স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" এ প্রতিপাদ্যে কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন হয়েছে। গত ১ নভেম্বর বুধবার বিকালে জেলা শহরের গাইটাল জেমিনি রোডস্থ ফ্যামিলি টাইজ কার্যালয়ে ড্রিক্টিক পলিসি ফোরাম'র (ডিপিএফ) আয়োজনে আলোচনা ও সংগীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার এ কে এম আব্দুল কাদির ভূইয়াঁ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় যুবনীতি, তারুন্যের আকাঙ্খা শীর্ষক সংলাপ উপস্হাপন করেন ডিপিএফ মেম্বার ও ফ্যাসিলি টাইজের নির্বাহী পরিচালক খুজিস্হা বেগম জোনাকী। সদস্য এডভোকেট ফকির মাজহারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও মীর আশরাফ উদ্দিনের সঞ্চলনায় আমন্ত্রিত অতিথি ছিলেন আর্ত সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্হার সভাপতি শামীমা বেগম, করিমগঞ্জ কল্যান সমিতির অর্থ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, শিক্ষা ও স্বাস্হ্য বিষয়ক সম্পাদক এ বি এম রুহুল আমিন, জেলা এনজিও সমন্ময় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জান। আলোচনায় অংশগ্রহণ করেন ডিপিএফ সদস্য এম এ আকবর খন্দকার, লিমা আক্তার, জাহাঙ্গীর ফকির, এজ্জাজ হোসেন কাজল, মোঃ এমদাাদ উদ্দিন (সবুজ), জেমীমা আক্তার, শাহিন মিয়া। আলোচনা শেষে সংগীত পরিবেশ করেন এ কে এম আব্দুল কাদির ভূইয়াঁ, শামীমা বেগম, খুজিস্হা বেগম জোনাকী, জেমীমা আক্তার।