ড্যাফোডিল বন্ধুসভার দ্বিতীয় পর্বের 'সহমর্মিতার ঈদ
প্রতিবারের ন্যায় এবারও ড্যাফোডিল বন্ধুসভা আয়োজন করেছে 'সহমর্মিতার ঈদ'। এই কর্মসূচীতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কিছু বিশেষ ঈদ উপহার সামগ্রী দেয়ার মাধ্যমে তাদের পাশেথাকার চেষ্টা করে ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা। ড্যাফোডিল বন্ধুসভা বিশ্বাস করে এই উপহার সামগ্রী তাদের ঈদের আনন্দে অল্প হলেও বিশেষত্ব যোগ করবে এবং ঈদের খুশি সবার ঘরে পৌঁছে যাবে৷
গত ১৯শে মার্চ ২০২৬ (২৯শে রমজান ১৪৪৭) রোজ বৃহস্পতিবার, সহমর্মিতার ঈদ ২০২৬ - এর দ্বিতীয় পর্ব পালনে ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা নরসিংদী জেলার বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়নের চর আমলাব গ্রামে ঝর ও বৃষ্টিতে ভিজে রাত- ভর সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। গত ৬ই মার্চ ২০২৬ আনুষ্ঠানিকভাবে সহমর্মিতার ঈদের ব্যানার উন্মোচন হওয়ার পর থেকেই বন্ধুদের অনুদান সংগ্রহের কার্যক্রম শুরু হয়ে যায়।
গত ১০ই মার্চ থেকে সরকারিভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ আসায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ গ্রামের বাড়ি চলে যান। তবে “সহমর্মিতা ঈদ” সফল করতে নিজ গ্রামে গিয়ে বিভিন্ন পর্যালোচনা ও নানা পক্রিয়া পার করে বন্ধুরা সাফলতার সাথে সহমর্মিতার ঈদ ২০২৬ এর দ্বিতীয় পর্ব সমাপ্ত করে।
দুই দিন যাবৎ গ্রামের প্রায় ৭০ সুবিধা বঞ্চিত পরিবারের বিষয় নিশ্চিত করে সব কিছু বিবেচনায় এনে অর্থ সম্পাদক রিজভী আমিনের নির্দেশনায় সকল বাজার শেষ করে রাত ১১ ঘটিকায় বন্ধুরা পৌঁছে যায় বন্ধু উবাইদুল্লাহ দুলালের বাড়িতে। ৬২ জনের জন্য খাদ্য- সামগ্রী প্রস্তুত করে বের হয়ে পরে বন্ধুরা৷ প্রতি পরিবারের জন্য ছিলো ১কেজি পোলাওয়ের চাল, ১ লিটার তেল, ১টি মুরগী, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ, আধা কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম দুধের প্যাকেট, ১ কেজি সেমাই ও ১টি করে সাবান।
১৮ই মার্চ বিকাল থেকে চর আমলাব গ্রামে প্রচন্ড ঝর- বৃষ্টি শুরু হয় ও সম্পূর্ণ গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ২১শে মার্চ ঈদের দিন রাত পর্যন্ত ঝর- বৃষ্টি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। তবুও ঈদের আনন্দ সকলের কাছে পৌঁছে দিতে বন্ধুরা ১৯শে মার্চ রাত ১১টা থেকে রাত ভর বৃষ্টিতে ভিজে বন্ধু শিমুল মিয়া, আল-আমিন, শরিফ মিয়া, দুলাল মিয়া পৌঁছে যায় ৬২ পরিবারের বাড়ির দরজায় এবং সেখানেই খাদ্য সামগ্রী রেখে দরজায় নাড়া দিয়ে দ্রুতই সেখান থেকে চলে যায়। প্রচন্ড বৃষ্টি ও বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন থাকায় বন্ধুরা কোনো ধরনের আলোকচিত্র গ্রহণ করতে পারে নাই৷
উপহার প্রদানের শুরুতে গ্রামের একজন শিক্ষক বলেন, “আপনাদের এই উদ্যোগ আসলেই প্রশংসনীয়। এই রাতে এতো ঝর- বৃষ্টিতে কয়েকটি পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা মহান আল্লাহ তায়ালা কবুল করুক।”
রিজভী আমিন
অর্থ সম্পাদক
ড্যাফোডিল বন্ধুসভা