- - -

ডুমুরিয়ায় ভূমিহীন পরিবারের বসত ঘর পুড়ে ভস্মীভূত

Print News

ডুমুরিয়ায় ভূমিহীন পরিবারের বসত ঘর পুড়ে ভস্মীভূত

 

ডুমুরিয়ায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে এক ভূমিহীন পরিবারের বসত ঘর। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এতে তার তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, উপজেলা সদরে বাজারের পাশ্ববর্তী এক খন্ড খাস জমিতে হাফিজুর গাজীর ছেলে আঃ রহমান টিন শেডের একটি ঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। ঘর মালিক ভূমিহীন আঃ রহমান গাজী ঝালমুড়ি, চটপটি বিক্রি করে অতি কষ্টে দিনাতিপাত করছেন। ঘটনার দিন দুপুরে আঃ রহমান ও তার স্ত্রী রেশমা বেগম পার্শ^বর্তী এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যায়।এর‌ই মধ্যে মোবাইল ফোনে খবর পায় তার ঘরে আগুন লেগেছে। দ্রুত বাড়িতে এসে দেখি আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। এ সময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে থাকা নগদ টাকা,বসত ঘর,ফ্রিজ, রাইস কুকার, সাউন্ড, আসবাবপত্র সহ বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা জানান। এতে আমাদের তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa