- - -

ডাসারে মাদকের আড্ডায় ডিএনসি’র অভিযান,দুইজনের কারাদন্ড

Print News

ডাসারে মাদকের আড্ডায় ডিএনসি’র অভিযান,দুইজনের কারাদন্ড

 

মাদারীপুরের ডাসারে মাদকের আড্ডায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (৮ আগস্ট) মাদারীপুর জেলার ডাসার থানাধীন পূর্ব পুয়ালী এলাকায় এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পুয়ালী এলাকার সৈয়দ আরিফুজ্জামান প্রিন্সের বসতঘরে নিয়মিত মাদক সেবনের আড্ডা চলে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদারীপুর। অভিযানে সৈয়দ আরিফুজ্জামান প্রিন্স (৪০) এবং মোঃ সুজন সরদার (৩১) নামে দুইজনকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে মাদারীপুর জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত সৈয়দ আরিফুজ্জামান প্রিন্সকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. সুজন সরদারকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ ফরহাদ আকন্দ বাদী হয়ে মোবাইল কোর্ট মামলা দায়ের করেন। মামলার নম্বর ৮৯ ও ৯০/২০২৬।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa