- - -

ডাবুয়া ক্রীড়া পরিষদের উদ‍্যোগে ফুটবল টুর্নামেন্ট-২৩’র উদ্বোধন

Print News

ডাবুয়া ক্রীড়া পরিষদের উদ‍্যোগে ফুটবল টুর্নামেন্ট-২৩’র উদ্বোধন

 

 

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাউজানের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ডাবুয়া ক্রীড়া পরিষদের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২৮ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ডাবুয়া ইউনিয়নস্থ বট্টপাড়া মাঠে আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর।
ডাবুয়া ক্রিড়া পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুল আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোহাম্মদ আসাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম মুহিবুল্লাহ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান টিপু, যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী, সাবেক ইউপি সদস্য শীতল শীল, ইউপি সদস্য জসিম উদ্দিন, যুবলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ মাহমুদ, যুবলীগ নেতা আজাদ আলম চৌধুরী, মোহাম্মদ তারেক, প্রবাসী মোহাম্মদ খোরশেদ ছাত্রলীগ নেতা মোহাম্মদ লোকমান, তীর্থ ধর, মোহাম্মদ হাফিজ, ইমন। উপস্থিত ছিলেন ডাবুয়া ক্রীড়া পরিষদের সাংগঠনিক সম্পাদক সৌরাভুল ইসলাম নিজাম, মোহাম্মদ মোরশেদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মহিবুল্লাহ, সহ সম্পাদক মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ আসিফ সহ পরিষদের অন‍্যান‍্য সদস্যবৃন্দ। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ওয়াই কে বি ফ্রেন্ডশীপ ক্লাব ২-০ গোলে কদলপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে জয়লাভ করেন। আগামী ৩১ ডিসেম্বর বিকেলে একই মাঠে উক্ত টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে ক্রীড়া প্রেমী সকলকে আমন্ত্রণ জানিয়েছেন ডাবুয়া ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুল আলম।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa