ট্রাম্পের শপথে ভারতীয় ঢোল
মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে সোমবার (২০ জানুয়ারি ) থাকছে ভারতীয় ছোঁয়া। ট্রাম্প যখন শপথ গ্রহণের জন্য আসবেন তখন ঢোল বাদ্যতে মুখরিত হবে ক্যাপিটল রোটান্ডা। আমন্ত্রণ পেয়েছে শিবম ঢোল তাসা গ্রুপ। ৩০ জন যুবক - যুবতীর এই গ্রুপই প্রথম ভারতীয় গ্রুপ আমেরিকার প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে পারফর্ম করবে। সাদা কুর্তা, হলুদ নেহরু জ্যাকেট ও পাগড়ি পড়ে এই গ্রুপ পারফর্ম করবে।