জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
টেরীবাজার আন্দরকিল্লা হকার সমিতির
আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
চট্টগ্রাম ১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় কেএমসি টাওয়ারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা র্যালী পূর্বক টেরীবাজার আন্দরকিল্লা হকার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো বাদশা'র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো লোকমান হাকিমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ শফর আলী, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ২০নং দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলর সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বিশেষ অথিতি ছিলেন নগর শ্রমিক লীগের সহ সভাপতি মো কামাল উদ্দীন চৌধুরী, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো আলমগীর, উজ্জ্বল বিশ্বাস, হারুনুর রশিদ রনি, শেখ আহমদ, বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো সেলিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক নুর নবী, সহ সাংগঠনিক সম্পাদক নবাব মিয়া, অর্থ সম্পাদক জিয়া উদ্দিন, সহ অর্থ সম্পাদক মিজান, প্রচার সম্পাদক আমির, দপ্তর সম্পাদক ওসমান গনি, সদস্য মামুন আলী, হোসেন, আবু তাহের প্রমুখ।