- - -

টেকনাফে হামলার অভিযোগ, কক্সবাজারে চিকিৎসাধীন শাহাবুদ্দিন

Print News

টেকনাফে হামলার অভিযোগ, কক্সবাজারে চিকিৎসাধীন শাহাবুদ্দিন

টেকনাফ পৌরসভার কুলালপাড়া এলাকায় হামলার ঘটনায় শাহাবুদ্দিন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে কক্সবাজারে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নুরুল হক নামে এক ব্যক্তি টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ফরিদ আলম ওরফে ‘খুনি ফরিদ’সহ ১২ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধ এবং পূর্ব শত্রুতার জেরে গত ২ আগস্ট বিকেলে কুলালপাড়া এলাকায় বাদীর পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। হামলার সময় নগদ টাকা, একটি মোবাইল ফোন এবং তার স্ত্রীর স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।

বাদী আরও দাবি করেন, হামলাকারীরা তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে তিনি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa