টেকনাফে মধ্যে রাতে এলোপাথাড়ি গুলি বর্ষণ, গ্রাম জুড়ে আতঙ্ক
কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নে রাতের আঁধারে বসতঘর লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (১৩ জুলাই) মধ্যরাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী উলুচামারি ও গাজীপাড়ার এলাকার মাঝামাঝি এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর সিসি ক্যামেরায় ধারণকৃত গুলি ছোড়ার একটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা গেছে, কয়েকজন দুর্বৃত্ত অশ্লীল ভাষায় গালিগালাজ করে গুলি ছুড়ছে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘গত রোববার রাতে টেকনাফের হ্নীলা রঙ্গিখালী উলুচামারিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কে বা কারা গোলাগুলির ঘটনা ঘটিয়েছে তা বিস্তারিত পাওয়া যায়নি। গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পৌঁছালে অস্ত্রধারীরা পালিয়ে যায়। বর্তমানে তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
স্থানীয় বিএনপির নেতা ৪ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বলেন, রাত নয়টা একদল সন্ত্রাসী এসে এলোপাথাড়ি গুলি ছুড়ে এতে আমাদের বিএনপির অফিসে এসেও তিন চারটি গুলির খোসা এসে পড়ে। এঘটনায় অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখার সেক্রেটারি আবছার কামাল বলেন, আমাদের গাজীপাড়া ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি, আবুল আলমের স্ত্রী ও তার ছেলে মেয়ে সহ সন্ধ্যায় বাড়িতে আসার সময় একদল সন্ত্রাসীর পথের মধ্যে ব্যারিকেড দিয়ে হেনস্থা করার পর স্বর্নলাংকার ও হাতে থাকা মালামাল লুট করে নেয়। কিছুক্ষণ পর রাত নয়টায় এসে আবুল কালামের বসতঘর ও বিএনপি'র অফিস লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়ে সন্ত্রাসীরা, এতে বিএনপির অফিসে ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন এই ঘটনায় কয়েকজন কে চিহ্নিত করা হয়েছে, তাদের মধ্যে হলেন নুরুল আমিন, রমজান আলী তোফায়েল এলোপাথাড়ি গুলি ছুড়ে আমারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
স্থানীয় বিএনপির নেতা আবুল আলমের স্ত্রী বলেন ,
সন্ধ্যার পর আমার ছেলে মেয়ে নিয়ে বাড়িতে আসার সময় আমাকে হেনস্থা করার পর, আমার স্বর্নলাংকার ও হাতে থাকা মালামাল নিয়ে ফেলে। এদের মধ্যে দুজন কে চকিছুক্ষণ পর তোফায়েল রমজান আলী বসতঘর লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়ে। আ
স্থানীয় সূত্রে জানা গেছে, হ্নীলা রঙ্গিখালীর ‘অস্ত্রধারী জালাল বাহিনী’রোববার রাতে মো. আবুল আলমের বসতঘরে জালাল বাহিনীর প্রধান জালালের নেতৃত্বে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এ সময় একের পর এক গুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এঘটনায় জালাল বাহিনীর জালাল এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, আমি এগুলো কিছু জানিনা, ঐ সময় আমি ঘটনা স্থলে ছিলাম না। কে বা কারা আমার নামে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব ভুল ধারণা আমি কেন এসব করতে যাবো।