- - -

টেকনাফে বিজিবির অভিযানে ৮,৮১০ পিস ইয়াবাসহ দুইজন আটক

Print News

টেকনাফে বিজিবির অভিযানে ৮,৮১০ পিস ইয়াবাসহ দুইজন আটক

 

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত অভিযানে ৮ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মালবাহী পিকআপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের অধীন দমদমিয়া বিওপি চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মালবাহী পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় বিজিবির প্রশিক্ষিত কুকুর ‘চেরী’ মাদকদ্রব্যের উপস্থিতির সংকেত দিলে গাড়িটি বিস্তারিত তল্লাশি করা হয়।

একপর্যায়ে চালকের আসনের সামনের ড্যাশবোর্ডের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার ৮১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পিকআপের চালক ও তার সহযোগীকে আটক করা হয়।

আটকরা হলেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুমিদার গ্রামের মো. নুর ইসলাম (৪২) ও মো. রুবেল (২৫)।

বিজিবি জানায়, জব্দ করা ইয়াবা, পিকআপ ও মোবাইল ফোনের আনুমানিক সিজার মূল্য ৫৬ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টে তল্লাশি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক দুই আসামি ও জব্দকৃত আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa