- - -

টেকনাফে চুরির মামলায় রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

img 20261021 wa0234
Print News

টেকনাফে চুরির মামলায় রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

 

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে অভিযান চালিয়ে মো. ইউসুফ ওরফে ইসহাক (২৬) নামে চুরির মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (২১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের টহল দলের সদস্যরা ক্যাম্পের ভেতরে অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেপ্তার করেন। পরে তাঁকে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাত ৬টা ১০ মিনিটে তাঁকে এপিবিএনের নিরাপত্তাব্যবস্থায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়।

গ্রেপ্তার ইউসুফ নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত বশির আহাম্মেদ ওরফে বাছা মিয়া এবং মায়ের নাম আমিনা খাতুন।

১৬ এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়ের করা ২০ নম্বর মামলায় দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa