- - -

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

Print News

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ হাজার পিস ইয়াবা ও একটি সিএনজি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা।

শনিবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল হ্নীলার কোনাপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন সিএনজিকে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়।

পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবা ও সিএনজির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশে মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa