টেকনাফে ১ কেজি ৪০০ গ্রাম আইসসহ (ক্রিস্টাল মেথ) মীর কাশেম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। মীর কাশেম চৌধুরীপাড়ার মৃত আলী হোছনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক জানান,বুধবার (২৩ আগস্ট) হ্নীলা ইউপির চৌধুরীপাড়া এলাকায় তার বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টেকনাফের হ্নীলা ইউপির চৌধুরীপাড়া এলাকায় বসতঘরে আইসের একটি বড় চালান আছে: এমন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ঘর থেকে পালানোর সময় কুখ্যাত মাদক সম্রাট মীর কাশেমকে গ্রেপ্তার করা হয়। পরে ওই ঘরের কাঠের আলমারির ভেতর থেকে ১ কেজি ৪০০ গ্রাম আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আইসের মূল দেড় কোটি টাকা। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।