- - -

টিসিজেএ মিডিয়া কাপে সময় টিভি একাদশ ও আর টিভি একাদশ ফাইনালে

Print News

টিসিজেএ মিডিয়া কাপে সময় টিভি একাদশ ও আর টিভি একাদশ ফাইনালে

 

টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টসদের সংগঠন টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন আয়োজিত টিসিজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে সময় টিভি একাদশের জয়লাভ এবং আর টিভি একাদশ ও বাংলা টিভি একাদশের খেলায় নিজ নিজ অবস্থান ধরে রেখে ড্র করেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় দিনের খেলায় আর টিভি একাদশ ও বাংলা টিভি একাদশের খেলায় নিজ নিজ অবস্থান ধরে রেখে ০-০ গোলে ড্র করেন। বাংলা টিভি একাদশের বাবুন পাল ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেন। একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় সময় টিভি একাদশ ১–০ গোলে ইন্ডিপেন্ডেন্ট টিভি একাদশকে পরাজিত করেন। এতে সময় টিভি একাদশের খেলোয়াড় মোহাম্মদ ইকবাল ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেন।

খেলা শেষে বাংলা টিভি একাদশের খেলোয়াড় বাবুন পাল এবং সময় টিভি একাদশের খেলোয়াড় মোহাম্মদ ইকবালকে পুরস্কৃত করেন চ্যানেল টোয়েন্টিফোরের আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজ, চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, তরুণ সংগঠক একরামুল হক পিন্টু।

চারদিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টে চট্টগ্রামে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা মনোমুগ্ধকর খেলাটি উপভোগ করেন। এ টুর্নামেন্টে সময় টিভি একাদশ, আর টিভি একাদশ, ইন্ডিপেন্ডেন্ট টিভি একাদশ ও বাংলা টিভি একাদশ অংশগ্রহণ করছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত। হবে ফাইনাল খেলা। এতে সময় টিভি একাদশের মোকাবেলা করবে আর টিভি একাদশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa