- - -

ঝাড়খন্ডে এনকাউন্টারে ১ নকশাল নিহত 

ঝাড়খন্ডে এনকাউন্টারে ১ নকশাল নিহত

 

মাওবাদীদের বিরুদ্ধে ফের সাফল্য মিলল ভারতের ঝাড়খন্ডে। বুধবার ( ২৯ জানুয়ারি ) ভারতের ঝাড়খন্ডের চাইবাসায় এনকাউন্টারে নিহত হয়েছে ১ নকশাল। এছাড়াও কয়েকজন মাওবাদী আহত হয়েছে। এনকাউন্টার স্থল থেকে উদ্ধার হয়েছে ২টি ইনসাস রাইফেল।
পুলিশ জানিয়েছে, বুধবার (২৯ জানুয়ারি ) চাইবাসায় ঝাড়খন্ড পুলিশ ও কোবরা ২০৯ ব‍্যাটালিয়নের জওয়ানদের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই হয়। এই এনকাউন্টারে এক নকশাল নিহত হয়েছে, এছাড়াও আরও বেশ কয়েকজন নকশাল আহত হয়েছে। উদ্ধার হয়েছে ২টি ইনসাস রাইফেল। অভিযান এখনও জারি রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa