জ্বলছে আসামের পশ্চিম কার্বি আংলং জেলা ! হিংসায় ২ জনের মৃত্যু
উত্তপ্ত ভারতের আসাম। জ্বলছে আসামের পশ্চিম কার্বি আংলং জেলা। এখনও পর্যন্ত হিংসার ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। মৃতদের মধ্যে রয়েছেন এক বাঙালি ও। শুধু তাই নয়, সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছে পুলিশ ও। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ২ জেলায় কার্ফু জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে মোবাইলের ইন্টারনেট পরিষেবা ও। বুধবার (২৪ ডিসেম্বর ) সকাল থেকে থমথমে পশ্চিম কার্বি আংলং জেলা। পশ্চিম কার্বি আংলং জেলা এবং সংলগ্ন কার্বি আংলং জেলায় বহিরাগতদের উচ্ছেদ নিয়ে টানাপোড়ান চলছে অনেক দিন ধরে। জমির অধিকার নিয়ে কার্বি জনগোষ্ঠীর লড়াই চলছে। বহিরাগতদের বসতি উচ্ছেদ করা এবং ষষ্ঠ তফসিলভুক্ত অঞ্চলে কার্বি জনগোষ্ঠীর স্বার্থরক্ষার দাবিতে গত ১৬ দিন ধরে অনশন আন্দোলন চলছিল। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) অনশনরত কার্বি জনগোষ্ঠীর এক আন্দোলনকারীকে হাসপাতালে পাঠানোর পরই পরিস্থিতির অবনতি ঘটে। খবর ছড়ায়, কার্বি নেতাকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ। এর জেরে হিংসা ছড়িয়ে পড়ে। পুলিশের ডিজিপি এবং আইজিপি (আইনশৃঙ্খলা) অখিলেশ সিংহ জানিয়েছেন, " আমাদের উপর ককটেল এবং পাথর ছোড়া হয়। আমার উপর তির ধনুক নিয়ে আক্রমণ করেন বিক্ষোভকারীরা" কার্বিদের অভিযোগ, বহিরাগতরা তাঁদের জমি দখল করে রেখেছে। তাদের উচ্ছেদের কথা বার বার বলা হলেও কোনও পদক্ষেপ করেনি প্রশাসন। দিন কয়েক আগে রাজ্যের মন্ত্রী রণজ পেগু পশ্চিম কার্বি আংলং জেলার খেরোনিতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেন। আগামী ২৬ ডিসেম্বর শুক্রবার কার্বি আংলং স্বায়ত্তশাসিত কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসার কথা সরকারের। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী। তবে তারপরে ও মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) দিনভর ওই এলাকা অশান্ত ছিল। খেরোনিতে দোকান এবং