- - -

জিনামেজু অনাথ আশ্রমে শিক্ষায় একুশে পদকে ভূষিত ড.জিনাবোধি মহাথেরোকে গণসংবর্ধনা

Print News

জিনামেজু অনাথ আশ্রমে শিক্ষায় একুশে পদকে ভূষিত ড.জিনাবোধি মহাথেরোকে গণসংবর্ধনা

 

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার শিক্ষায় একুশে পদক ২০২৪ এ ভূযিত আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি মহাথেরকে আজ ২৮ ফেব্রুয়ারি বুধবার বিকেলে বান্দরবান পার্বত্য জেলার ইয়ংছায় লামা উপজেলাধীন জিনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট ও ইয়াংছা এলাকাবাসী আয়োজিত গণসংবর্ধনা ও শ্রদ্ধাভিনন্দন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

FB IMG 17091316400322 300x196

 

জিনামেজু অনাথ আশ্রমের পরিচালক উ. নন্দমালা মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর জিনবোধি মহাথেরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক এম. রুহুল আমিন, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জেবিএস আনন্দবোধি ভিক্ষু, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক নন্দবোধি ভিক্ষু, সমাজসেবি ও বৌদ্ধ সংগঠক রিপন বড়ুয়া, শিক্ষিকা শেলী বড়ুয়া সহ চট্টগ্রাম শহর থেকে আসা অনেকে। এসময় লামা ও আলীকদম উপজেলার ভিক্ষু সংঘ মন্ডলী ও স্থানীয় গণমান্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগণ অধ্যাপক ড. জিনবোধি মহাথেরো কে ফুল, ক্রেস্ট ও মানপত্র দিয়ে সংবর্ধিত করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa