জায়গা নিয়ে বিরোধ : পটিয়ায় এক প্রতিবন্ধীকে পিটিয়ে জখম
চট্টগ্রামের পটিয়ায় জায়গার বিরোধ নিয়ে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ডে এক প্রতিবন্ধীকে পিটিয়ে জখম করা হয়েছে। প্রতিবন্ধীর নাম লোকমান (৫১) স্থানীয় ইসমাইলের পুত্র। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা। আহত লোকমানকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে প্রতিবন্ধী লোকমানের সঙ্গে স্থানীয় আনোয়ার হোসেন শুভসহ স্থানীয় কয়েকজনের সঙ্গে জায়গার বিরোধ চলে আসচ্ছিল। এ বিরোধের জের ধরে ২টি পাকা পিলার ভাংচুর ও পরবর্তী প্রতিপক্ষ ২ টি পিলার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর থানা পুলিশ তদন্তে গেলে সত্যতা পান। সন্ধ্যায় উভয় পক্ষকে থানায় যাওয়ার নির্দেশ দিলেও এর মধ্যে প্রতিবন্ধীর উপর হামলা করা করা হয়।
এ ব্যাপারে লোকমান হোসেন বাদী হয়ে আনোয়ার হোসেন শুভ, রাশেদুল ইসলাম সবুজ, রফিকুল ইসলাম শান্ত, নুরুল আলম, নুরুল ইসলাম,কায়রুন্নেছা, সামিয়া আকতারের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়।
পটিয়া থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন, প্রতিবন্ধীকে মারধর করার অভিযোগে থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।