- - -

জামালপুর থেকে নিখোঁজ শিশু ঢাকায় উদ্ধার, ২০ দিন পর মায়ের কোলে নাঈম

img 20261020 wa0008
Print News

জামালপুর থেকে নিখোঁজ শিশু ঢাকায় উদ্ধার, ২০ দিন পর মায়ের কোলে নাঈম

জামালপুর সদর থেকে নিখোঁজ হওয়ার ২০ দিন পর রাজধানীর মুগদা থেকে উদ্ধার হওয়া শিশু নাঈমকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো)। সকালে মুগদা থানার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, ৩০ সেপ্টেম্বর অচেনা দুই ব্যক্তির প্রলোভনে ঢাকায় ঘুরতে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে শিশু নাঈম। পরে তাকে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় নিয়ে আসা হয়। গত ১৪ অক্টোবর কমলাপুর রেলস্টেশন থেকে লিডোর সমাজকর্মীরা শিশুটিকে উদ্ধার করেন। পরে ঢাকা রেলওয়ে থানার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে লিডোর ট্রানজিশনাল শেল্টার ‘সেতুবন্ধন কমলাপুরে’ আশ্রয় দেওয়া হয়।

পরবর্তীতে লিডোর সমাজকর্মীরা শিশুটির কাউন্সেলিং, তথ্য সংগ্রহ ও অনুসন্ধানের মাধ্যমে তার পরিবারের সন্ধান পান। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

দীর্ঘ ২০ দিন পর সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নাঈমের পরিবারের সদস্যরা। তাদের চোখেমুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের অভিব্যক্তি।

শিশু উদ্ধার, সুরক্ষা, কাউন্সেলিং এবং পরিবারে পুনঃএকত্রীকরণে কাজ করে যাচ্ছে লিডো। সংস্থাটির এ ধরনের উদ্যোগ পথশিশু ও ঝুঁকিতে থাকা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa