প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ১০:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৩, ৯:৪৫ পূর্বাহ্ণ
জামালপুরে বন্য হাতির আক্রমন রোধে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

বন্য হাতির আক্রমন থেকে জানমাল ও ফসল রক্ষায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সকালে জেলার বকশীগঞ্জ উপজেলার সাঁতানীপাড়া ও কামালপুর এবং দেওয়ানগঞ্জে পাথরের চর ও শ্রীপুরের বালিয়ামারী এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বন্য হাতির অনুপ্রবেশ ঠেকাতেই মূলত এ বৈঠকের আয়োজন করা হয় জানান জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)। জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর সহকারী পরিচালক মুহাম্মদ শামছুল হক বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির আক্রমন থেকে জানমাল ও ফসল রক্ষায় জামালপুরসহ তিন জেলার ২৬টি স্থানে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি ও বিএসএফ এর ক্যাম্প কমান্ডারা বন্য হাতির আক্রমন রোধ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন। এসময় সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীদেরকে নিয়ে সচেতনতামূলক সভারও আয়োজন করা হয়।
Copyright © 2026 দৈনিক আনন্দবার্তা. All rights reserved.