জান্নাত আরা বেগম (৭৬) মৃত্যুতে
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের শোক প্রকাশ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড শ্রমিক দলের সভাপতি কাজী আফসারের শ্রদ্ধেয় মা জান্নাত আরা বেগম (৭৬) চট্টগ্রাম নগরীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ পত্র ও ৫ কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দের গভীর শোক প্রকাশ করেন সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রমিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.এম নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ.ম জামাল উদ্দিন, বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলার সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, উত্তর জেলার সভাপতি মোতালেব চৌধুরী, বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এম.এ বাতেন, মোহাম্মদ হারুন, আনোয়ারুল আজিম সবুজ, সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব সহ নেতৃবৃন্দ ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। মরহুমার প্রথম নামাজের জানজা বহদ্দারহাট পানি উন্নয়ন বোর্ড মাঠ প্রাঙ্গনে গতকাল বাদ এশার সময় অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় জানাজা পটিয়া পৌরসভা ৭নং ওয়ার্ডে বাওয়ালি নিজ গ্রামের মসজিদের অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে কবর সম্পন্ন হয়।