জান্নাতুল ফেরদৌস স্বীকৃতি শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুল থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ -৫ লাভ
জান্নাতুল ফেরদৌস স্বীকৃতি সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা- ২০২৪ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুল থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে । রবিবার (১২ মে ) সকালে প্রকাশিত ফলাফলে ১২ টি বিষয়ে শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুল থেকে এ সফলতা অর্জন করে । সে বাবা-মা'র অনুপ্রেরণা এবং স্কুলের প্রধান শিক্ষক , শিক্ষক - শিক্ষিকাদের যথার্থ শিক্ষা দানের কারণে তার এই সফলতা । জান্নাতু ফেরদৌস স্বীকৃতি শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে জগন্নাথপুর এলাকার বাসিন্দা মোঃ হিরোমুল ইসলাম ও উম্মে হাবিবা এর কন্যা । স্বীকৃতির পিতা মোঃ হিরোমুল ইসলাম চুনারুঘাট উপজেলার শানখলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক । জান্নাতুল ফেরদৌস স্বীকৃতি সে একজন সফল মানুষ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে । তার ইচ্ছা পুরনের লক্ষ্যে শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের সকল শিক্ষক , অভিভাবক সহ সকলের কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করে ।