জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভা আজ ২২ সেপ্টেম্বর, বেলা ১২টায় নগরির নয়াবাজারস্থ তায়েফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি শাহজাহান মোল্লা।কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক খায়রুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি কে এম রুবেল, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন সোহেল, মোবারক হোসেন ভুইঁয়া প্রমুখ।