জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে
চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের ব্যাপক কর্মসূচী গ্রহণ
জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অদ্য ১০ অক্টোবর বিকাল ৩ ঘটিকায় নগরীর দোস্ত বিল্ডিংস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে কোতোয়ালি থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহ্বান জানিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন, চট্টগ্রাম পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিকলীগের সভাপতি কাঞ্চন দাস, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সভাপতি বিমান বড়ুয়া, চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পু শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, বাংলাদেশ অটোরিক্সা অটোটেম্পু শ্রমিকলীগ, চট্টগ্রাম মহানগরের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল সরকার বেলাল, সহ-সভাপতি মোহাম্মদ সবুজ, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কালিম শেখ ও সহ-সভাপতি আবু হানিফ জনি, বায়োজিদ বোস্তামী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, কার্যকরী সভাপতি মোহাম্মদ মুহিবুল্লাহ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রুবেল ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স.ম. জিয়াউর রহমান, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি হাসান মুরাদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার পাশা ও সাংগঠনিক সম্পাদক বশির আহামদ, চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিকলীগের সিনিয়র নেতা মোহাম্মদ সোহেল, বাংলাদেশ নির্মাণ শ্রমিকলীগ চট্টগ্রাম জেলার সভাপতি জাবেদুল আলম জাবেদ, হালিশহর থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ ইউসুফ, চান্দগাঁও থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন হাওলাদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিকলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। স্বাধীনতা পরবর্তী জাতির পিতার নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত দেশের পূর্ণগঠনে ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন। পাশাপাশি দেশের বিভিন্ন সময়ে রাজনৈতিক সংকটে বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আজ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে প্রিয়নেত্রীর হাতকে শক্তিশালী করতে এবং গৌরবময় ইতিহাস ঐতিহ্যের ধারাবাহিকতায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। নগর শ্রমিকলীগের নেতৃবৃন্দরা সকল স্তরের নেতা-কর্মীকে সংগঠনের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচীতে ভেদাভেদ ভূলে দলে দলে যোগদান এবং ঐক্যবদ্ধভাবে সফল করার আহ্বান জানান।