জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগরের আলোচনা সভা অনুষ্ঠিত
গতকাল ১৪ আগস্ট বিকাল ৪ টায় নগরের বারেক বিল্ডিংস্হ সাবের প্লাজায় সংগঠনের কার্যালয়ে বঙ্গবন্ধু প্রজন্ম লীগ চট্টগ্রাম মহানগরের আয়োজনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সংগঠনের মহানগর সভাপতি মো হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা ছবির আহমদ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগ নেত্রী আয়েশা ছিদ্দিকা।
সংগঠনের সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুব লীগ নেতা শিবু কুমার দাশ, সংগঠনের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ, মাসুদ রানা, এম এ হাশেম, মোহাম্মদ হোসেন মধু, মোহাম্মদ মোস্তফা, শিউলি আকতার, মো হানিফুল ইসলাম চৌধুরী।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীরা মনে করেছিলেন পিতা মুজিবকে হত্যা করে বাঙালি জাতি ও চেতনাকে নিশ্চিহ্ন করতে পারবে। কিন্তু তাদের স্বপ্ন সফল হয়নি। জীবনন্ত মুজিবের চেয়ে মৃত মুজিব কতটা শক্তিশালী তা তারা বুঝতে পারে নি।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।