জাতীয় যুবশক্তি তারাকান্দা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ভ্রাতৃপ্রতীম সংগঠন জাতীয় যুবশক্তি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৯৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন হামিদুল হক, সদস্য সচিব পদে শাকিল আহমেদ রুবেল ও মুখ্য সংগঠক হয়েছেন তাওহীদ আহমেদ আরিফ।
এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম-আহব্বায়ক হিসেবে মঞ্জুরুল হক মঞ্জু, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব আনিসুর রহমান আনিস ও সিনিয়র সংগঠক ইব্রাহীম খান নির্বাচিত হয়েছেন।
গত ১৮ই মে ২০২৬ সকালে জাতীয় যুবশক্তি ময়মনসিংহ জেলা কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তারাকান্দা উপজেলা শাখা কমিটি প্রকাশ করা হয়।