- - -

জাতীয় পতাকা সমুদ্রের নিচে উন্মোচন করে বিশ্ব রেকর্ড গড়ল আন্দামান 

Print News

জাতীয় পতাকা সমুদ্রের নিচে উন্মোচন করে বিশ্ব রেকর্ড গড়ল আন্দামান

 

বিশাল নীল সমুদ্রের নিচে বিশাল জাতীয় পতাকা উন্মোচন করে বিশ্ব রেকর্ড করলেন ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল আন্দামান। শনিবার (২ মে) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের স্বরাজ দ্বীপের রাধানগরে জলের নিচে প্রদর্শিত হয়েছে ৬০/ ৪০ মিটারের তেরঙ্গা । যার মাধ্যমে গিনেসবুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। সমুদ্রে বিরাট এই মহাযজ্ঞে দক্ষ ডুবুরিদের পাশাপাশি অংশ নিয়েছিলেন ভারতীয় নৌবাহিনী ওবং কোস্ট গার্ডরা। জানা গেছে, এই মহাযজ্ঞে অংশ নিয়েছিলেন ২০০ জনের বেশি ডুবুরি। এই দলে ছিলেন ১৪ থেকে ১৬ বছর বয়সি ৩ স্কুল পড়ুয়া ও। সমুদ্রের তলায় দেশের তেরঙ্গা  উন্মোচনের নেপথ্যে মূল লক্ষ্য ছিল আন্দামান ও নিকোবর দ্বীপুঞ্জের অ্যাডভেঞ্জার ট্যুরিজমকে বিশ্বের দরবারে তুলে ধরা। এই অভিযানে যোগ দেওয়া ৩ কিশোরের নাম ফতেহ জাহান সিং, লাবণ্য ইরা এবং রণবিজয় সিং। তারা বলেন, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে তাঁরা গর্বিত।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa