আজ ৩ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩ টায় জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠার ৩ দশক (১৯৯৩-২০২৩) উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় শাহবাগ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন সমাবেশ থেকে সকল আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয়সহ ভূমি কমিশন গঠনের দাবি জানানো হবে।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে বিকাল ৩ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। উক্ত সমাবেশে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, মূখপাত্র ও দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, বৃহত্তর ঢাকা কমিটির সভাপতি হরেন্দ্রনাথ সিং, গাইবান্ধা জেলার সভাপতি ডা. ফিলিমন বাস্কে, বগুড়া জেলার সভাপতি সন্তোষ সিং বাবু, নাটোর জেলার সভাপতি রঘুনাথ এক্কা, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি বিচিত্রা তির্কী, পাবনা জেলা কমিটির সভাপতি আশিক বানিয়াস, রংপুর জেলা কমিটির সভাপতি বিমল খালকো, নওগাঁ জেলা কমিটির সদস্য সচিব মার্টিন মুরমু, বাংলাদেশ আদিবাসী সমিতি দিনাজপুর উপদেষ্টা আরিফ খান ইউসুফ জাই, সভাপতি বিশ্বনাথ সিং, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন কুমার মুন্ডা।