জাতীয়তাবাদী শ্রমিক দল চান্দগাঁও থানার উদ্যোগে শহীদদের স্মরণে আলোচনা সভা
রাজাকারের হাত থেকে দেশকে রক্ষায় গণতন্ত্রের পক্ষে
স্বাধীনতার প্রতীক ধানের শীষের বিকল্প নেই
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চান্দগাঁও থানা শাখার উদ্যোগে শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা চান্দগাঁও থানা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল হান্নান রুবেলের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও থানা বিএনপি নেতা মো. জানে আলম, শ্রমিক দলের নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি আবুল কাশেম বিশিষ্ট শ্রমিক নেতা সোলেমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল, যুগ্ম সম্পাদক মোঃ নজরুল, যুগ্ম সম্পাদক মোঃ রুহুল আমিন। আরো উপস্থিত ছিলেন মোহরা ৫ নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন, শ্রমিক নেতা শাহাবুদ্দিন, শ্রমিক নেতা তৈয়ব, শ্রমিক নেতা রুবেল সহ চান্দগাঁও থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ। এ সময়ে প্রধান অতিথি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এদেশের মানুষ ১৯৭১, ১৯৯০ ও ২০২৪’-এ ভোটের অধিকার, মানবাধিকার, বাক-স্বাধীনতা, সাম্য প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন। সেই স্বাধীনতা দেশের অখন্ড হাইজ্যাক করার জন্য স্বাধীনতা বিরোধীরা আবার চক্রান্তে লিপ্ত হয়েছে। মাথা ছাড়া দিয়ে স্বাধীনতার বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, ভোটের অধিকারের বিরুদ্ধে অবস্থান করছেন। দীর্ঘ সংগ্রাম করে যে অধিকারের জন্য মানুষ সংগ্রাম করে জীবন বিসর্জন দিয়েছে। স্বৈরাচারকে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে ২০২৪ শে। আমরা যারা সংগ্রাম করেছি, আমাদের শ্রম মেধা বিসর্জন করে আবার রাজাকাররা গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়। তার জন্য সকলকে সজাগ থাকতে হবে। আগামী ১২ তারিখ গণতন্ত্রের পক্ষে স্বাধীনতার পক্ষে একমাত্র প্রতীক ধানের শীষের ভোট দিয়ে গণতন্ত্রের বিজয়কে ধরে রাখতে হবে সবাইকে। সভাপতি আব্দুল হান্নান রুবেল বলেন, এবারের নির্বাচন স্বাধীনতা রক্ষার নির্বাচন। তার জন্য শ্রমিক শ্রেণিকে অধিকার প্রতিষ্ঠার জন্য ধানে শীষে ভোটাধিকার প্রয়োগ করার বিকল্প নেই। অন্যথায়, রাজাকার আলবদরেরা এদেশের গণতন্ত্রকামী মানুষের অধিকার কেড়ে নেবে। রাজতন্ত্র কায়েম করে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করবে। ৭১’র প্রতিশোধ নিবে।