জয়পুরহাটের পাঁচবিবিতে জনসচেতনতায় বিভাগীয় কমিশনার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামের সভায় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সবুর আলী, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, সহকারি কমিশনার (ভুমি) মারুফ আফজাল রাজন। এসময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, প্রাণিসম্পদ কর্মকর্তা, মহিলাবিষয়ক কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, পল্লীবিদ্যুতের ডিজিএম সহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি।