
জম্মু কাশ্মীরের উধমপুরে খাদে পড়ল সিআরপিএফের গাড়ি! মৃত্যু ২ জওয়ানের, আহত ১২
ভারতশাসিত জম্মু – কাশ্মীরের উধমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল সিআরপিএফ জওয়ানদের গাড়ি। বৃহস্পতিবার (৭ আগস্ট ) সকালে ঘটনাটি ঘটেছে বসন্তগড় এলাকার কন্ডোয়ায়। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর খাদে গিয়ে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জওয়ানের। আহত হয়েছেন ১২ জওয়ান। পুলিশ সূত্রে প্রকাশ, গাড়িটিতে মোট ২৩ জন জওয়ান ছিলেন। গাড়িটি কান্ডোয়া- বসন্তগড় রাস্তায় উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর সেটি পাল্টি খেয়ে খাদে পড়ে। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং উদ্ধারকারী দল। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংংকাজনক বলে পুলিশ সূত্রে খবর। উধমপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ ভট্ট জানিয়েছেন, এই দুঘটনায় ২ জওয়ান মৃত্যু হয়েছে। আহত জওয়ানদের চিকিৎসা চলছে। কীভাবে এই দুঘটনা। তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাস্তা খারাপ থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার জেরেই দুঘটনা।
![]()








