
জমকালো আয়োজনে উৎসবমুখর পরিবেশে দিনাজপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দিনাজপুর যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সোমবার(২৭অক্টোবর)দুপুর ১২টায় দিনাজপুর শহরের ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উৎবোধন করেন প্রধান অথিতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের আহ্বায়ক প্রফেসর ড.এ জেড .এম জাহিদ হোসেন।
প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্য শেষে দিনাজপুর জেলা যুব দলের আহবাহক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি এ জেড এম জাহিদ হাসানের উপস্থিতিতে ২২টি ইউনিটের যুবদলের নেতা কর্মীদের অংশগ্রনে এক বর্ণাঢ়্য রেলি ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় রেলিতে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এড মোফাজ্জল হোসেন দুলাল,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ হোসেন
জেলা বিএনপির স্থগিত সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি,সিনিয়র সহ সভাপতি মোঃ মোকাররম হোসেন এবং জেলা বিএনপি কোতোয়ালি বিএনপি জেলা বিএনপি কোতোয়ালি বিএনপি মহিলা দলসহ জেলা বিএনপি এবং সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা।
![]()









