ছাত্র—জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূতিত
কোতোয়ালী থানা বিএনপি’র বিজয় র্যালী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম মহানগর বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে ছাত্র—জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে কোতোয়ালী থানা বিএনপি’র উদ্যোগে গতকাল ৬ আগস্ট বিকেল ৪টায় বিজয় র্যালী নগর বিএনপি’র সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনতা হেলাল চৌধুরী’র নেতৃত্বে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপি’র সাবেক সিনিয়র সহ—সভাপতি আবুল কালাম, বিএনপি নেতা আলমগীর চৌধুরী, কোতোয়ালী থানা বিএনপির যুগ্ম সম্পাদক এড. তারেক, শাখাওয়াত হোসেন পিয়েল, বক্সিরহাট ওয়ার্ড বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক শমসের আলী, আনিসুল হক, মোঃ সেলিম, নিজাম উদ্দিন, মোঃ শাহাদাত হোসেন, শাহ আলম, মোঃ মুরাদ, মোঃ জসিম, মোঃ ফোরকান, জাকেরিয়া জহির, মোঃ সোহেল, সুমন খান, রানা ভূঁইয়া, মোঃ বাহার, মোঃ আকিব, নুর বশর, মোঃ বাবুল, মোঃ রাশেদ, বাবুল বড়–য়া, মোঃ রমিজ উদ্দিন প্রমুখ।
সাবেক ছাত্রনেতা হেলাল চৌধুরী বলেন, বিএনপির নেতাকমীর্রা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জেল খেটেছে, কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে থেমে যায়নি। শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে ’২৪ এর ৫ আগস্ট দেশবাসী একটি স্বৈরাচারমুক্ত নতুন সকাল দেখেছে। আগামীতেও একটি গণতান্ত্রিক দেশ নির্মাণে বিএনপি’র বিকল্প নেই। দেশপ্রেম, গণতন্ত্র এবং স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান।