ছাত্র আন্দোলনে হিংসায় ভয়ংকর ষড়যন্ত্র ফাঁস করল দিল্লি পুলিশ
রাজনৈতিক মহলের একাংশের ধারণা ছিল, দেশের পড়ুয়াদের ক্ষোভকে কাজে লাগিয়ে হিংসা ও অরাজকতা ছড়ানোর চেষ্টা চলছে বিদেশ থেকে। সেই আশংকা যে অমূলক নয়, সেটার হাতে গরম প্রমাণ দিল দিল্লি পুলিশ। পাকিস্তান থেকে ভারতের এই ছাত্র বিক্ষোভের আড়ালে উস্কানি দেওয়ার ভয়ঙ্কর ষড়যন্ত্র প্রকাশ্যে চলে এল। দিল্লি পুলিশ জানিয়ে দিল। দিল্লির যন্তরমন্তরে ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে যে হিংসার ঘটনা ঘটছে, সেগুলির নেপথ্যে রয়েছে পাক উস্কানি। প্রায় ৪০০ পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দিনরাত সচেষ্ট শুধু পড়ুয়া তথা জেন সি কে উস্কানি দিতে। এই ৪০০টি অ্যাকাউন্টের মধ্যে শত খানেক ইনস্টাগ্রাম হ্যান্ডেল এই জেন সি তথা যুব সমাজের আন্দোলনের সঙ্গে যুক্তরা ইনস্টাগ্রামে ভীষনভাবে সক্রিয়। তাই ইনস্টাগ্রামের ফিডের অ্যালগরিদমে বিভিন্ন উসকানিমূলক পোস্ট ঢুকিয়ে দেওয়ার চেষ্টায় দিনরাত সচেষ্ট পাক হ্যান্ডেলগুলি। এখানেই শেষ নয়, যন্তরমন্তরে হিংসার ঘটনা এবং অপারেশন সিঁদুরের মধ্যে ও যোগসূত্র খুঁজে পেয়েছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে জানাচ্ছে, যে পাক অ্যাকাউন্ট গুলি দিল্লিতে হিংসায় উস্কানি দিচ্ছিল সেগুলিই সক্রিয় ছিল অপারেশন সিঁদুর চলাকালীন। এই হ্যান্ডেল গুলি থেকেই লাগাতার ভারত বিরোধী পোস্ট করা হয়। ভুয়ো খবর, ভারত বিরোধী প্রচারে সিদ্ধহস্ত এই ৪০০ অ্যাকাউন্টই হিংসার উস্কানির নেপথ্যে। এমনিতেই দিল্লিতে আন্দোলনের নামে ভাংচুর, পুলিশের উপর হামলার যে ঘটনাগুলি ঘটেছে, তাতে কড়া অবস্থান নিয়েছে দিল্লি পুলিশ। জানা গেছে, ছাত্রদের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করা হলেও যারা হিংসায় উস্কানি দিয়েছে, বা যারা সরাসরি হিংসার সঙ্গে যুক্ত তাঁদের কোনওভাবেই রেয়াত করা হবে না। প্রশ্ন উঠেছে, যে দাবি