
ছাত্রলীগ নেতা রাশেদ চৌধুরীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক, বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল আলম চৌধুরীর উদ্যোগে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে।
শনিবার নগরীর পশ্চিম বাকলিয়া সৈয়দ শাহ রোডে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দিন বলেন, আল্লাহতায়ালার কাছে ধনী-গরিব কোনো ভেদাভেদ নেই। অর্থ, বিত্ত, ধন-সম্পদ থাকলে আপনি পৃথিবীতে সব ভোগবিলাস করতে পারবেন। যেনতেনভাবে যে কোনো উপায়ে আমাকে টাকাওয়ালা হতে হবে। কিন্তু সেই টাকা দিয়ে আপনি কি করবেন? আল্লাহ আপনাকে দিয়েছেন বলেই আপনি বিত্তবান হয়েছেন। যাওয়ার সময় আর কিছু নিয়ে যাওয়া যাবে না। আপনি চাইলেও এক কেজি চালের ভাত খেতে পারবেন না। আপনি ভালো আছেন, আপনার পাশের লোকটার জন্যও ভালো কিছু করুন।
৮নং শুলকবহর ওর্য়াড ছাত্রলীগের সভাপতি আদনানুর রহমান ও বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শাকিল আরিফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নোমান আল মাহমুদ, আওয়ামী লীগের নেতা মোহাম্মদ ঈসা, মোহাম্মদ মঞ্জু, রায়হান ইউসুফ, কাউন্সিলর নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এম এ করিম।
এতে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সম্পাদক মণ্ডলীর সদস্য
হুমায়ুন কবির আজাদ, আবু জিহাদ সিদ্দিকী, সদস্য সৈকত দাস, ফাহাদ আনিস, রিদওয়ানুল হক সজিব, আনিসুল ইসলাম বেলাল, আকিব জাবেদ, ইরফানুল হক বাপ্পি, কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি অনিন্দ্য দেব, বাকলিয়া থানা ছাত্রলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম মানিক, সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য রিপন বড়ুয়া, সদরঘাট থানার আহবায়ক আদিত্য জয়, মহানগর ছাত্রলীগের সংগঠনক নাঈম আশরাফ অভি, তুর্জয় চৌধুরী, মুহাম্মদ ফয়সাল, সাজ্জাদ শাহ, সাবেদ বিন হামেদ, বোরহান আল মুক্তাদির, শেখ আল জাবেদ, মোঃ ইফতেখার আজম, মোঃ মিজবাহ, সাব্বির আলম সোহাগ, মোঃ মুন্না মোঃ সাগর, মোঃ আদনান, সবুজ, মোঃ সাজিন, তাহা, রাকিব সামিন, ইরফান ছাড়াও বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগ, বাকলিয়া এন এম জে কলেজ ছাত্রলীগ, বাকলিয়া থানা, চকবাজার থানা, পাঁচলাইশ থানা, চান্দগাঁও থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
![]()









