- - -

ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুলের পুজা মন্ডপ পরিদর্শন

img 20261021 wa0104
Print News

ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক
ফজলুল করিম বকুলের পুজা মন্ডপ পরিদর্শন

ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) ফজলুল করিম বকুল। তিনি ইউনিয়নের নবজাগরণ সনাতন সংঘ, ছৈলা প্রতিমাপুজা ও শিব সংঘ পুজা মন্ডপ পরিদর্শন করেছেন।

রবিবার বিএনপি নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি এসব পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং পুজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।

এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলে তাদের সুবিধা-অসুবিধা সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। পুজা মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতি ছিল। সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন তিনি।পরিদর্শনকালে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa