- - -

ছাতকে জালালিয়া কামিল মাদ্রাসায় ছাত্র সংসদের কমিটি গঠন, ভিপি ফরিদ, জিএস আব্দুল্লাহ মাহমুদ

Print News

ছাতকে জালালিয়া কামিল মাদ্রাসায় ছাত্র সংসদের কমিটি গঠন, ভিপি ফরিদ, জিএস আব্দুল্লাহ মাহমুদ

‎ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা ছাত্র সংসদের ২০২৬-২০২৭ সেশনের ১১ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মোহা. ফরিদ উদ্দিনকে (ভিপি) এবং আব্দুল্লাহ আল মাহমুদকে (জিএস) নির্বাচিত করা হয়।
‎
‎কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহা. আব্দুল আহাদ সাহেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম সাহেব, আরবী প্রভাষক মাওলানা আলী আছগর খান সাহেব, আরবী প্রভাষক মাওলানা বিলাল আহমদ সাহেব, আরবী প্রভাষক মাওলানা ওসমান গণি সাহেব, আরবী প্রভাষক ড. মোহা. আহমাদুল্লাহ সাহেব, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ইলিয়াছুর রহমান, মাওলানা শফিউল আলম তারেক, ইংরেজি প্রভাষক শাহজাহান আলম স্যার, ইতিহাস প্রভাষক দেলোয়ার হোসেন স্যার, আব্দুল আউয়াল স্যার এবং মনিরুল ইসলাম স্যার।
‎
‎কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন-এজিএস, আবু হুরায়রা নাফিজ, অর্থ সম্পাদক, আশফাক আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, আব্দুর রহমান কায়েদ, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, আশফাক আলি ইউসুফ, প্রচার সম্পাদক, মাহিন রাহাত, সহ প্রচার সম্পাদক, রিহাব আহমদ, অফিস সম্পাদক, আব্দুল লতিফ, ছাত্রকল্যাণ সম্পাদক, আহমদ হাসান নাফিজ এবং কার্যকরী সদস্য, আব্দুল্লাহ আল-ওসমান।
‎
‎অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ নবগঠিত ছাত্র সংসদের দায়িত্বশীলদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ছাত্র সংসদের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সহযোগিতার আশ্বাস দেন।
‎
‎পরিশেষে উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম সাহেবের দোয়ার মাধ্যমে ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা ছাত্র সংসদের নবগঠিত কমিটি গঠন অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa