- - -

ছাতকে এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার মহি উদ্দিন

Print News

ছাতকে এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার মহি উদ্দিন

ছাতকে বুধবার (৮ জুলাই) ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহি উদ্দিন। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিলন মিয়া, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ে পৌছালে তাঁকে স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ের ক্লাস রুম, অফিস কক্ষ ঘুরে দেখেন এবং পাঠদান পদ্ধতি প্রত্যক্ষ করেছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসার সহ সকল অতিথিবৃন্দ-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa