- - -

ছাতকের মহদী পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন

img 20261021 wa0103
Print News

ছাতকের মহদী পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন

ছাতকে সিংচাপইড় ইউনিয়নের মহদী পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মিলন মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, সিংচাপইড় ইউনিয়নের সচিব মো. আব্দুস সবুর, ইউপি সদস্য আব্দুল জলিল,উপজেলা পূজা উদযাপন কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিকলেশ দেবনাথ, মহদী পূজামণ্ডপের সভাপতি প্রদীপ দেবনাথ, সাধারণ সম্পাদক প্রণব বৈদ্য, নাগরিক তথ্য অধিকার ফোরাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জীবক সুজন তালুকদার, সিংচাপইড় ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি উপেশ সূত্রধর, কীর্তনীয়া সুরন দেবনাথ, রাজিব পাল ও সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক অবনী সূত্রধর, ছাতক থানার এএসআই হেলাল, ফয়সালসহ গ্রামপুলিশ, আনসার বাহিনির লোক।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa